প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে ‘আন্তর্জাতিক মান’ স্বীকৃতি প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘এসিবিএসপি’-এর সনদ অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ইকোনমিকস স্কুল। গত ২৩ নভেম্বর এক ই-মেইল বার্তায় বিষয়টি জানায় এসিবিএসপি কর্তৃপক্ষ। নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, শিক্ষক নিয়োগ ও ছাত্রছাত্রী ভর্তি পদ্ধতি, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, ছাত্র শিক্ষা ও শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ও অবকাঠামোর মূল্যায়ন—এই ছয়টি বিষয়ের মানের ভিত্তিতে এসিবিএসপি স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের প্রথম বিজনেস স্কুল হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এই সনদ পেল। বিজ্ঞপ্তি।