‘এ’ ক্যাটাগরিতে জিবিবি পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটিকে বর্তমান ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে আজ বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।ওয়েবসাইটে বলা হয়, প্রতিষ্ঠানটি গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ক্যাটাগরি পরিবর্তানের সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।