'এ' ক্যাটাগরিতে ফ্যামিলিটেক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারধারীদের লভ্যাংশ প্রদান করায় ‘এ’ ক্যাটাগরিতে যাচ্ছে বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শেয়ারধারীদের ১০০ শতাংশ বোনাস শেয়ার প্রদান করায় ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত ১ এপ্রিল ফ্যামিলিটেক্সের পরিচালনা পর্ষদ ১০০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। ২২ মে ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়।