'কালারস ক্যাম্পবাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস জীবনের ছোট-বড় সুখের মুহূর্তগুলো এফএম তরঙ্গে ছড়িয়ে দিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ক্যাম্পাস রেডিও ‘ক্যাম্পবাজ’ এবং কালারস এফএম ১০১.৬ সম্মিলিতভাবে শুরু করতে যাচ্ছে একটি নতুন রেডিও প্রোগ্রাম, ‘কালারস ক্যাম্পবাজ’। এই লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি কালারস এফএম এবং ইউল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান এবং কালারস এফএমের হেড অব মার্কেটিং তাসনুভা আহমেদ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালারস এফএমের সিইও নাজিম ফারহান চৌধুরী। চুক্তির ফলে ইউল্যাবের শিক্ষার্থীরা কালারস এফএমে নির্দিষ্ট সময়ের জন্য ইন্টার্নশিপের সুযোগও পাবেন।