প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইজ প্রতিযোগিতা ‘কুইজবাজ’-এর বিজয়ীদের হাতে সম্প্রতি পুরস্কার তুলে দিয়েছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম। ওই প্রতিযোগিতার বিজয়ীরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী নাদিম হুসাইন ও তাসনীম জান্নাত সুলতান এবং সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী সোহানা আফরোজ। তাঁরা যথাক্রমে আইফোন সেভেন, ৪৩ ইঞ্চি সনি এলইডি টিভি এবং আসুস জেন ওয়াচ পেয়েছেন। বিজ্ঞপ্তি