'কোক জিরো ও স্প্রাইট জিরো' এখন দেশে
কোকা-কোলা বাংলাদেশ এবার বাজারে নিয়ে এল বহুল প্রত্যাশিত কোমল পানীয় ‘কোক জিরো ও স্প্রাইট জিরো’। শুরুতে ১৫ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সেরা লাইফস্টাইল অ্যাপ ওয়াওবক্সে এই কোমল পানীয়গুলো পাওয়া যাবে। এই নির্দিষ্ট সময়কালে ওয়াওবক্স লাইফস্টাইল অ্যাপের মাধ্যমে ভোক্তারা কোকা-কোলা সম্পর্কিত কনটেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করে বিনা মূল্যে ‘কোক জিরো ও স্প্রাইট জিরো’ জিতে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের ভোক্তারা অনলাইনে এই অ্যাপের মাধ্যমে কোকা-কোলা ব্র্যান্ডের কোমল পানীয় অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারির সুবিধা পাবেন। কোকা-কোলার নতুন চিনিবিহীন কোমল পানীয় কোক জিরোতে কোকা-কোলার সেই স্বাদ সম্পূর্ণ অটুট থাকবে এবং আরেকটি চিনিবিহীন কোমল পানীয় হচ্ছে স্প্রাইট জিরো, যার স্বাদ হবে ঠিক স্প্রাইটের মতো। উল্লেখ্য, ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই কোক-জিরো কোমল পানীয়র বিপণন শুরু হয়, যা খুবই অল্প সময়ের মধ্যে ভোক্তাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে এই পণ্য বাজারজাত হচ্ছে। প্রাথমিক প্রমোশনাল কার্যক্রম শেষে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশের বাজারে কোকা-কোলার অন্যান্য পণ্যের সঙ্গে কোক-জিরো ও স্প্রাইট জিরো পাওয়া যাবে। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব খান এ প্রসঙ্গে বলেন, ‘কোকা-কোলার সেই একই অটুট স্বাদে সম্পূর্ণ চিনিবিহীন কোক-জিরো ও স্প্রাইট জিরোর উদ্বোধন সত্যিকার অর্থেই বাংলাদেশের কোমল পানীয়র বাজারে একটি বৈপ্লবিক অভিযাত্রা।’ বিজ্ঞপ্তি