প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলালিংক গ্রাহকেরা ওকাপিয়া ব্র্যান্ডের মুঠোফোন কিনে পেতে পারেন নগদ অর্থ ছাড়। বাংলালিংকের প্রিয়জন প্যাকেজের গ্রাহকেরা এ সুবিধা পাবেন। এ জন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ২০ এপ্রিলের মধ্যে বাংলালিংক প্রিয়জন গ্রাহকেরা ওকাপিয়া স্মার্টফোন ও ট্যাব কিনলেই ৩০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ ছাড় পাবেন। রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে গত সোমবার চুক্তিটি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওকাপিয়া মোবাইল ও বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক