প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চতুর্থবারের মতো আয়োজন করেছে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা’। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আজ রোববার বেলা দুইটায় এ সম্মাননা দেওয়া হবে। এবার গরবিনী মায়ের পুরস্কার পাচ্ছেন সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরীন চৌধুরী, মন্নুজান খাতুন, রানী হামিদ, স্নিগ্ধা চন্দ, বেগম রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, নমিতা চৌধুরী এবং জহুরা বেগম। বিজ্ঞপ্তি