'গর্বিত বাংলাদেশী' কনসার্টে র্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কৃত আজকেরডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এবং আইআরবি ইভেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর সরকারী শারিরীক শিক্ষা কলেজ প্রাঙ্গণে ‘গর্বিত বাংলাদেশী’ শীর্ষক ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে।

এই কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আজকেরডিলডটকম সম্প্রতি আইআরবি ইভেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজকেরডিলের প্রধান কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইভেন্ট পার্টনার হিসেবে আজকেরডিল ‘গর্বিত বাংলাদেশী’ কনসার্টের র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় সব পুরস্কার প্রদান করবে।

‘গর্বিত বাংলাদেশী’ কনসার্টে অংশ নেবেন জেমস, মাকসুদ ও ঢাকা, মেহরিন এবং ব্যান্ড আর্টসেল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজকেরডিল এর পক্ষে প্রতিষ্ঠানটির সিইও এ কে এম ফাহিম মাশরুর এবং আইআরবি ইভেন্ট লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মইন আল হেলাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।