'জাগো এফএম' ৯৪.৪-এর সম্প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার জাগো’ স্লোগান নিয়ে বাণিজ্যিক সম্প্রচার শুরু করেছে বেসরকারি রেডিও স্টেশন জাগো এফএম। শ্রোতারা এফএম ৯৪.৪ তরঙ্গে গিয়ে নতুন এ রেডিওর অনুষ্ঠান শুনতে পারবেন। অনলাইনে www.jago.fm এর মাধ্যমে অথবা গুগল প্লে-স্টোর থেকে জাগো এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শ্রোতারা জাগো এফএমের অনুষ্ঠান শুনতে পারবেন। পাশাপাশি ৮৮১৯২০৬ ফোন নম্বরে, ফেসবুক পেজ www.facebook.com/jagofm এর মাধ্যমে অথবা মুঠোফোন থেকে ২৩২৩ নম্বরে jfm লিখে পাঠিয়ে শ্রোতারা গানের অনুরোধ বা মতামত জানাতে পারবেন। এফএম রেডিওটির অনুষ্ঠান ব্যবস্থাপক রাজীব সরকার বলেন, বিনোদনমূলক এফএম রেডিও স্টেশন হিসেবে ‘কানামাছি’, ‘মোস্ট ওয়ান্টেড’, ‘স্টুডিও সেভেন-ইলেভেন’, ‘মেমোরিস নটআউট’, ‘টোটো কোম্পানি’সহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তি।