'জাদু'র বাক্সে ঝকঝকে চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হল-৪-এ গত শনিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল ‘জাদু ডিজিটালের’ উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে জাদু ডিজিটাল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এসডি ও এইচডি সেট টপ বক্স। এতে ২৩০টিরও বেশি চ্যানেল দেখা যাবে। জাদু ডিজিটাল গ্রাহকদের জন্য জাদু সেভার, জাদু ভ্যালু, জাদু সুপার এইচডি ও জাদু প্রিমিয়াম এইচডি নামে চারটি প্যাকেজ সুবিধা দিচ্ছে। বর্তমান কেবল অপারেটরদের সহযোগিতায় গ্রাহকেরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি