'ট্রান্সফার প্রাইসিং বিধি বাস্তবায়নে অর্থ পাচার কমবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফার প্রাইসিং বা মূল্য স্থানান্তর বিধি বাস্তবায়নে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং এ কাসেম অ্যান্ড কোম্পানি আয়োজিত ‘ট্রান্সফার প্রাইসিং: স্বচ্ছতা ও ঝুঁকির নতুন যুগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য চৌধুরী আমির হোসেন এবং এ কাসেম অ্যান্ড কোম্পানির অংশীদার সানজিদা কাসেম ও জ্যেষ্ঠ অংশীদার সোহেল কাসেম।