'টয়েজ আর ইওর্স'-এর গ্র্যান্ড ফিনালে শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সব সাবেক ক্যাডেটদের নিয়ে গড়া এক্স-ক্যাডেট ফোরাম (ইসিএফ) থেকে দেশের দরিদ্র শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য একটি সৃজনশীল উদ্যোগ ‘টয়েজ আর ইওর্স’। এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে ক্যাম্পেইন করে পুরোনো ও অব্যবহৃত খেলনা ও গল্পের বই সংগ্রহ করে দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) ‘টয়েজ আর ইওর্স’-এর গ্র্যান্ড ফিনা​লে অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশান ১-এর ডিসিসি মার্কেটের পাশে ‘The Mughal Kitchen’ প্রাঙ্গণে। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

গত বছর থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ৭ হাজারেরও বেশি শিশু পেয়েছে খেলনা এবং নিজেদের স্কুলে লাইব্রেরি। খেলনা বিতরণের কার্যক্রমকে ত্বরান্বিত করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক সদস্যরা যুক্ত আছেন গত বছর থেকেই।
মেলা সবার জন্য উন্মুক্ত। যেকেউ এই সংগ্রহাভিযানে খেলনা দান করতে পারবেন। খেলনা প্রদানকারীদের স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ আশরাফুল। সংস্কৃতি এবং বিনোদন জগৎ থেকে চিত্রনায়িকা মৌসুমি, নায়ক ওমর সানি, টেলিভিশন ব্যক্তিত্ব বিপাশা হায়াত, তৌকির আহমেদ, তাহসান, গায়ক অর্ণব এবং শিরোনামহীন ব্যান্ড। (প্রেস বিজ্ঞপ্তি)