প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে চ্যানেল আই ও রেকিট বেনকিজারের (ডেটল উৎপাদনকারী) প্রতিনিধিরা, ক্যাম্পেইন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সভাপতি ডা. মনিরুজ্জামান ভুঁইয়া উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনের ফেসবুক পেজ ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ (Porichchonno Bangladesh)-এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি