প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ সিজন-৩-এর ফাইনাল রাউন্ড সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হন নাহিদা পারভীন পান্না ও তাঁর মেয়ে আফিফা আন্তারা ঝিলিক। প্রথম রানারআপ হন খাদিজা খানম ও তাঁর মেয়ে সৈয়দ আবরিন আয়ান এবং দ্বিতীয় রানারআপ হন সালমা আক্তার ও তাঁর মেয়ে জান্নাতুল হিরণ আদিবা। এতে বিচারক ছিলেন শম্পা রেজা, মুনমুন আহমেদ ও সাবেরী আলম। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেকিট বেনকিজারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টারের মার্কেটিং ডিরেক্টর মাহবুব বাসেত, সিওও অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর নয়ন মুখার্জি এবং আরটিভির সিইও আশিক রহমান। বিজ্ঞপ্তি।