'ড্রিঙ্কইট' নামে পানির ফিল্টার আনল আরএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফএলের নতুন পণ্য ড্রিঙ্কইটের মোড়ক উন্মোচন অনু​ষ্ঠানে অতিথিসহ কোম্পানির কর্মকর্তারা l ছবি: আরএফএলের সৌজন্যে
আরএফএলের নতুন পণ্য ড্রিঙ্কইটের মোড়ক উন্মোচন অনু​ষ্ঠানে অতিথিসহ কোম্পানির কর্মকর্তারা l ছবি: আরএফএলের সৌজন্যে

দেশের বাজারে ‘ড্রিঙ্কইট’ নামে ওয়াটার পিউরিফায়ার বা খাওয়ার পানি বিশুদ্ধকরণ ফিল্টার নিয়ে এসেছে আরএফএল।
রাজধানীর রবীন্দ্রসরোবরে গত শুক্রবার পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আরএন পল, চলচ্চিত্র নায়িকা ও আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী, আরএফএল প্লাস্টিকের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, বিপণন-প্রধান এস এম আরাফাতুর রহমান, সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক তৌহিদ তুষার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএন পল জানান, ড্রিঙ্কইটে রয়েছে চার স্তরবিশিষ্ট পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এটি তৈরিতে নেদারল্যান্ডসের ন্যানোপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন নেই।
মৌসুমী বলেন, ‘পণ্য কেনার সময় তার কোয়ালিটির বিষয়ে আমি কখনোই কম্প্রোমাইজ (আপস) করি না। আরএফএলও তার পণ্যের গুণাগুণের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। তাই আমি সব সময় আরএফএলের পণ্য ব্যবহার করি।’
পণ্যটি এখন সারা দেশে আরএফএলের এক্সক্লুসিভ ও বেস্ট বাই বিপণিকেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। আর এটি কিনলে বিনা মূল্যে বাসায় পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল জলের গান। বিজ্ঞপ্তি।