'দিন-তারিখ না বলাই ভালো ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওপর করা প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি হবে না, তা একান্তই সরকারের ব্যাপার। আমি যত দূর বুঝি, এই প্রতিবেদন প্রকাশ করার দিন-তারিখ না বলাই ভালো ছিল। তবে চুরি যাওয়া অর্থ যে উদ্ধার হচ্ছে, নিশ্চয়ই তা একটা সুখবর। আমি বরাবরই এ ব্যাপারে আশাবাদী। রিজার্ভ চুরির ব্যাপারে ফিলিপাইনের রিজেল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) যে দায়ী, আমার প্রতিবেদনে তা উঠে এসেছে। আমার মনে হয় অর্থ উদ্ধারের পেছনে এ বিষয়টি কাজে দিয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার গাফিলতির কথা বলা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটি সরকার প্রকাশ করবে বলে শুনে আসছিলাম। এখন শুনতে পাচ্ছি অর্থ উদ্ধারের স্বার্থে প্রতিবেদন প্রকাশ করতে সরকার আরও দেরি করবে। দেরিতে প্রকাশে আমি কোনো সমস্যা দেখি না। এ ব্যাপারে সরকার ঠিক পথে আছে, সময় নিতেই পারে।