‘দ্বৈতকর পরিহার’ চুক্তির লক্ষ্যে সৌদি আরবে বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সঙ্গে ‘দ্বৈতকর পরিহার’ চুক্তি স্বাক্ষর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ১৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে চার দিনের সফরে গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রী বিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়ে যান।আজ মঙ্গলবার ওই দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরবের অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে ফারুক খান বৈঠক করবেন ।সফরকালে প্রতিনিধিদল রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রিয়াদে বসবাসরত নন-রেসিডেন্স বাংলাদেশি (এনআরবি) নেতাদের সঙ্গেও বৈঠক করবে। সফরের শেষ দিনে বাণিজ্যমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ওমরাহ পালন এবং মদিনা শরিফে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন। ৮ জানুয়ারি প্রতিনিধিদলের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাসস