'দ্য কালারস অব লাইফ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রগতি সরণিতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) প্রিমিয়ার প্লাজায় শিল্পী ইহতিশাম কবিরের চিত্রকর্ম প্রদর্শনী ‘দ্য কালারস অব লাইফ’ শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এ প্রদর্শনী ১০ দিন চলবে। আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) অঙ্গপ্রতিষ্ঠান হোম এন ডি কোর এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নোব্রেগা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নারী উদ্যোক্তা পরিষদের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। বিজ্ঞপ্তি।