'নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট নলেজ হোম' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চালু করা হয়েছে ‘নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট নলেজ হোম’। সম্প্রতি হলি ফ্যামিলি হাসপাতালের মিলনায়তনে এই হোমের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পুষ্টি বিষয়ক জ্ঞান আদান-প্রদানের উদ্দেশ্যে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল যৌথ উদ্যোগে এই হোম চালু করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্টেফান নর্দে। নিউট্রিশনের পরিচালক লুক জন গোমেজ, নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নকিব খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট নলেজ হোম’ প্রতি মাসে এনএনআই ওয়েবসাইটে গিয়ে পুষ্টি বিষয়ক নির্দিষ্ট একটি বিষয় নির্বাচন করে সেটি নিয়ে আলোচনা করবে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে নির্বাচিত বিষয়টি প্রতিদিনের জীবন-যাপনে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে কার্যকর করা। দক্ষিণ-এশীয় অঞ্চলে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.nestlenutrition-institute.org ওয়েবসাইটে।