‘প্রবাসী কার্ড’ নিয়ে এল ব্র্যাক ব্যাংক
বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত প্রাপকের হাতে পৌঁছানোর লক্ষ্যে ব্র্যাক ব্যাংক নিয়ে এল ‘প্রবাসী কার্ড’।এই কার্ডের মাধ্যমে গ্রাহকেরা সরাসরি এটিএম বুথ থেকে প্রবাসীদের পাঠানো অর্থ যেকোনো সময় তুলতে পারবেন।এই প্রি-পেইড কার্ডের সাহায্যে ব্র্যাক ব্যাংকের ২৫০টি এটিএম ছাড়াও দেশব্যাপী সব ভিসা লোগো-যুক্ত এটিএম বুথ থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন। তাঁদের আর ব্যাংকের শাখায় যেতে হবে না। এই কার্ড দিয়ে গ্রাহকেরা ১০ হাজারের বেশি দোকানে পিওএস মেশিনে কেনাকাটা করতে পারবেন।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই প্রবাসী কার্ডের উদ্বোধন করেন।এ সময় ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ; ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টোডিয়াল সার্ভিসেস ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান খাজা শাহরিয়ার এবং করপোরেট অ্যাফেয়ার্স প্রধান জিশান কিংশুক হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশি ও রেমিটেন্স গ্রাহকদের জন্য আরও নতুন নতুন সেবা নিয়ে আসবে ব্র্যাক ব্যাংক।’ বিজ্ঞপ্তি।