'প্রয়োজন বিভাগওয়ারি বাজেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনিরুজ্জামান, সভাপতি, রাজশাহী শিল্প ও বণিক সমিতি
মো. মনিরুজ্জামান, সভাপতি, রাজশাহী শিল্প ও বণিক সমিতি

সরকারি খাতে যেন এই বাজেট বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পিছিয়ে পড়া রাজশাহীর জন্য সরকারি খাতের উন্নয়ন অপরিহার্য। আর রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন বিভাগওয়ারি বাজেট।
এ ছাড়া রাজশাহীর উন্নয়নে প্রয়োজনগুলো হলো দেশের উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তাই গড়ে তুলতে হবে উদ্যোক্তা, কিন্তু উদ্যোক্তা উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা ব্যাংক সুদ। বাজেটে ব্যাংক সুদ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হোক। রাজশাহীতে গ্যাস প্রদান বন্ধ হয়ে গেছে। যার ফলে শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। বাজেটে রাজশাহীতে গ্যাস প্রদান পুনরায় চালু করার দিকনির্দেশনা থাকুক।
রাজশাহী শিক্ষানগরী। রাজশাহীর শিক্ষায় বিনিয়োগ করমুক্ত করা হোক। প্রতিবছর হাজার হাজার ছেলেমেয়ে শিক্ষিত হচ্ছে, কিন্তু পর্যাপ্ত শিল্পপ্রতিষ্ঠানের অভাবে তারা বেকার থেকে যাচ্ছে, ঢাকার ওপর চাপ কমাতে এবং রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হোক। রাজশাহীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হোক। বঙ্গবন্ধু সেতু থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রাস্তা চার লেন করা হোক। রাজশাহী থেকে আবদুলপুরে ডুয়েল গেজ লাইন স্থাপিত হোক, যাতে করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজশাহীর সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়।