'ফর দ্য পিপল'-এর উদ্যোগে টাঙ্গাইলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফর দ্য পিপল’-এর উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগরে গত শনিবার দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালিত হয়েছে। স্থানীয় ‘ফিরদাউস নাসির ট্রাস্ট চ্যারিটেবল হেলথ সেন্টারে উক্ত ডেন্টাল ক্যাম্পে আগত রোগীদের দাঁতের স্কেলিং, স্থায়ী ফিলিং, অস্থায়ী ফিলিং, দাঁত তোলাসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সংগঠনটির এত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
এ ছাড়া রোগীদের মধ্যে মুখ ও দাঁতের নানা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জ্ঞান প্রদান করা হয়। উক্ত ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনায় ছিলেন ‘ফর দ্য পিপল’-এর সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সায়মা আকতার, মিথিলা ইসলাম, মুক্তি চৌধুরী, আশিক চৌধুরী, ইলমা হোসেন, মুসাব্বিরুল ইসলামসহ ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার।
২০০১ সালে প্রতিষ্ঠিত ‘ফর দ্য পিপল’ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশব্যাপী বিনা মূল্যে দন্ত চিকিৎসা, নানা জনসচেতনতা ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে সংগঠনটি সম্প্রতি নেপালেও এর কার্যক্রম শুরু করেছে।