প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরভিত্তিক এশিয়ার অন্যতম জনপ্রিয় সি-ফুড চেইন রেস্টুরেন্ট ‘ফিশ অ্যান্ড কো’-এর যাত্রা শুরু হলো বাংলাদেশে। এটি বাংলাদেশে এনেছে ওরিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন রেস্টুরেন্ট লিমিটেড। গত শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর গুলশানে ফিশ অ্যান্ড কো রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের কনসাল ড্যারিল লাও। এ সময় আরও উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।