প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফোটন–ফোরল্যান্ড’ ব্র্যান্ডের কমার্শিয়াল ভেহিকল বাজারে এনেছে আকিজ মোটরস। এ জন্য ‘চাংশা ফোটন ভেহিকল টেকনোলোজি কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে চুক্তি করেছে আকিজ মোটরস। গত ২১ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আকিজ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফোটন/ফোরল্যান্ড’ কমার্শিয়াল ভেহিকলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ গ্রুপের পরিচালক শেখ আজিজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান পরিচালক ফারজানা মুক্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস) গাজী মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।