'ফ্রিডম ওমেনস কার্নিভ্যাল' উদযাপিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ফ্রিডম ওমেনস কার্নিভ্যাল’ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডির কলাবাগান মাঠে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
আনন্দ ঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রী, পেশাজীবী নারী এবং সাধারণ নারীদের নিয়ে বিশাল পরিসরে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ হাজারেরও অধিক নারী ঐতিহ্যবাহী নাগরদোলা, মেহেদি উৎসব, বানর নাচ, কারাওকেসহ নানান আনন্দ আয়োজন উপভোগ করেন। বিভিন্ন খেলাধুলা এবং রাফেল ড্রয়ের বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার।
খাবার এবং ফ্যাশন উপকরণের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও কর্নিয়া আগত দর্শকদের গান গেয়ে আনন্দে মাতান। ডিজে সনিকার কনসার্ট ভিন্নমাত্রা যোগ করে অনুষ্ঠানে।
জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্ষেত্রে আটজন সফল নারীকে সম্মাননা প্রদান করে ফ্রিডম। এরা হলেন ফ্যাশন হাউস কায়ারা’র স্বত্বাধিকারী আইরিন হক আইভি, শেরপুর উপজেলা সদর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) এডিসি নুসরাত জাহান মুক্তা, জে এইচ শিকদার মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক শেখ জিন্নাত আরা নাসরিন, এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাজেদা সুইটি, লালবাগ ফায়ার স্টেশনের পরিদর্শক নাসরিন সুলতানা, নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, ওমেনস ওয়ার্ল্ড-এর পরিচালক ফারনাজ আলম।
এ আনুষ্ঠানিক তার মধ্য দিয়ে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের রি-লঞ্চ অনুষ্ঠিত হয়। নতুন মোড়কের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশে এই প্রথমবারের মতো নিয়ে এল ওডোর কন্ট্রোল টেকনোলজি সমৃদ্ধ স্যানিটারি ন্যাপকিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই সল্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এসিআই কনজ্যুমার ব্রান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর। এ ছাড়া এসিআই কনজুমার ব্র্যান্ডের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান ও এসিআই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।