'ফ্ল্যাগশিপ' সেবাকেন্দ্র খুলল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ছাদের নিচে গ্রাহককে সব পণ্যের বিক্রয়োত্তর সেবা দিতে রাজধানীর মহাখালীতে ‘ফ্ল্যাগশিপ’ সেবাকেন্দ্র চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। এ দেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন গতকাল বুধবার সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন। সোম থেকে শনি—এই ছয় দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে সেবা পাওয়া যাবে। এ জন্য ৪০ জন কর্মকর্তা সেবাকেন্দ্রে থাকবেন। এ কেন্দ্রে প্রথমবারের মতো নিয়ে আসা হয়েছে এফটুএফ (ফেস টু ফেস) সেবা। ওয়ারেন্টিসহ এবং ওয়ারেন্টি ছাড়া সব ধরনের স্যামসাং পণ্য মিলবে এখানে। এই সেবাকেন্দ্রের মাধ্যমে কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের বাসায় গিয়েও সেবা (অনসাইট) দেওয়া হবে। এ জন্য গ্রাহককে ০৯৬১২৩০০৩০০ নম্বরে ফোন করতে হবে। বিজ্ঞপ্তি