'বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' পেল ট্রান্সকম বেভারেজেস

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড কর্মতৎপরতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ভারত অঞ্চলে ২০১৩ সালের ‘বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এ নিয়ে পঞ্চমবারের মতো এ সম্মান পেল ট্রান্সকম বেভারেজেস।
পেপসিকো ইন্টারন্যাশনালের ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রান্সকম বেভারেজেস জনপ্রিয় সব পেপসিকো কোমলপানীয় বোতলজাত, বাজারজাত ও বিতরণ করে আসছে। পানীয়গুলো হচ্ছে পেপসি, সেভেন আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, স্লাইস, পেপসি ডায়েট, সেভেন আপ লাইট, স্টিং ও অ্যাকুয়াফিনা।
দিল্লির একটি হোটেলে সম্প্রতি পেপসিকোর বার্ষিক সম্মেলনে এক অনুষ্ঠানে ট্রান্সকম বেভারেজেসকে পুরস্কারটি দেওয়া হয়। এটি গ্রহণ করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়, ট্রান্সকম বেভারেজেসের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম কুদ্দুস চৌধুরী, মহাব্যবস্থাপক এন কে ভৌমিক এবং পেপসিকোর কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল।
উল্লেখ্য, ট্রান্সকম বেভারেজেস ২০০৯ সালে পেপসিকোর সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি ‘ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার’ এবং পেপসিকো এমিয়া (এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা ও অস্ট্রেলিয়া) অঞ্চলের ‘বটলার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করে। বিজ্ঞপ্তি।