প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে সম্প্রতি ঢাকার লেক শোর হোটেলে মিডিয়া-শিল্প নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন মিডিয়া চ্যানেল, মিডিয়া এজেন্সি ও মিডিয়া পৃষ্ঠপোষকেরা অংশ নেন। এ আলোচনা সভার মাধ্যমে ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’ নামে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়। সভায় মিডিয়া ফোরামের ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়। এ ছাড়া ফোরামের প্ল্যাটফর্মকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।