'বার্জার রঙে রঙিন বৈশাখ' আলপনা উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে বার্জার পেইন্ট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক ইএক্সপি আয়োজন করেছে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ উৎসব। আজ রাত ১০টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উৎসবটির উদ্বোধন করার কথা স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা শিল্পী, রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অঙ্কনশিল্পী ও সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে আলপনা উৎসব রাত ১১টা থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত। মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা উৎসবের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জিএম (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ, এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান এবং সিইও আলী জাকের, এশিয়াটিক ইএক্সপির জিএম ফারূক আহমেদ ও প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান। বিজ্ঞপ্তি।