‘বিনিয়োগকারীদের হয়রানি করছে পুলিশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী অভিযোগ করেছেন, পুলিশ তাঁদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আন্দোলনরত বিনিয়োগকারীদের একসঙ্গে দাঁড়াতে দিচ্ছে না।মিজান-উর-রশিদ চৌধুরী আজ মঙ্গলবার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমরা চোর বা ডাকাত নই। আমরা বিনিয়োগকারীদের ন্যায্য দাবিতে আন্দোলন করছি। এ আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবিগুলো মেনে নিলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’উল্লেখ্য, গত রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আমরণ অনশন শুরু করেন বিনিয়োগকরীরা। গতকাল সোমবার পুলিশ তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেন। পুলিশ তাঁদের সেখান থেকেও সরিয়ে দেয়। আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় ও একজনকে আটক করে।