'বিল্ডিং জেন্ডার ইকুইটেবল আই হেলথ সিস্টেম'-এর সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে পরিচালিত নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস জরিপের ফল প্রকাশের উদ্দেশ্যে সম্প্রতি রাজধানীর গুলশানের বেঙ্গল ইন হোটেলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জরিপটি ‘বিল্ডিং জেন্ডার ইকুইটেবল আই হেলথ সিস্টেম’-এর বরিশাল বিভাগের প্রকল্পেরই একটি অংশ, যা বাস্তবায়ন করেছে ফ্রেড হলোস ফাউন্ডেশন। এ প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘সিইং ইজ বিলিভিং’ শীর্ষক সামাজিক বিনিয়োগ কর্মসূচির আর্থিক সহায়তা ও অনুদানে পরিচালিত হয়েছে। ‘সিইং ইজ বিলিভিং’ কর্মসূচিটি অন্ধত্ব দূরীকরণে দীর্ঘদিন ধরে সহায়তা ও আর্থিক অনুদান দিয়ে আসছে। সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. শওকত আরা শাকুর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার সাজিদ কবির, ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারীন খায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি।