'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ' উদ্যাপন করল নেসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও নেসলের প্রতিনিধিরা মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক স্মরণিকা 'ব্রেস্টফিডিং: দ্য গোল্ড স্ট্যান্ডার্ড'-এর উন্মোচন করছেন। ছবি: বিজ্ঞপ্তি
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও নেসলের প্রতিনিধিরা মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক স্মরণিকা 'ব্রেস্টফিডিং: দ্য গোল্ড স্ট্যান্ডার্ড'-এর উন্মোচন করছেন। ছবি: বিজ্ঞপ্তি

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে ‘পুষ্টি মাস’ উদ্‌যাপন করছে নেসলে বাংলাদেশ লিমিটেড। এ উদ্‌যাপনের অংশ হিসেবে আজ ঢাকায় নেসলে বাংলাদেশের এর প্রধান কার্যালয়ে ‘ব্রেস্টফিডিং: দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ নামে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা মাতৃদুগ্ধের ক্ষেত্রে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপযুক্ত সচেতনতা ও শিক্ষার ওপরে জোর দেন। আজ বুধবার নেসলে বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পুষ্টি মাসে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আরও সেমিনার, পুষ্টিবিজ্ঞান মেলা আয়োজন, কনটিনিউটিং মেডিকেল এডুকেশন ও প্যারামেডিকেল ট্রেনিং ও পুষ্টি বিষয়ে কুইজ অনুষ্ঠান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভা আয়োজন করা হবে। এ পুষ্টি মাসে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সক্রিয়ভাবে অংশ নেবেন। মাতৃদুগ্ধ পানের উপকারিতা বিষয়ক লিফলেট ও পোস্টারের মাধ্যমে ১ লাখ মায়েদের সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে নেসলে।

সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও নেসলের প্রতিনিধিরা মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক স্মরণিকা 'ব্রেস্টফিডিং: দ্য গোল্ড স্ট্যান্ডার্ড'-এর উন্মোচন করেন। নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এ স্মরণিকাটি বাংলা ও ইংরেজি দু' ভাষাতেই প্রকাশিত হয়েছে। স্মরণিকাটি নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট পাঁচ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে বিতরণ করবে।

আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।