'বিশ্ববাণিজ্যে ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ ইআরএফের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ইআরএফকে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের। বাংলাদেশের সংবাদমাধ্যম স্বাধীন। সংবাদমাধ্যমকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে এ সরকার।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া টিকফার প্রথম বৈঠক আগামী ২৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বলে ইআরএফ সদস্যদের জানান বাণিজ্যমন্ত্রী। বিজ্ঞপ্তি।