প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ে মাহিন্দ্রার শোরুমে বেঙ্গল শি ফেস্ট-২০১৬-এর উপহার হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে র্যাফল ড্র-এর প্রথম পুরস্কার
মাহিন্দ্রার সৌজন্যে মাহিন্দ্রা গাস্ত্রো উইমেন স্কুটারের চাবি তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটো মোবাইলস লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য ও বেঙ্গল প্লাস্টিকের নির্বাহী পরিচালক মোস্তফা হারুনসহ বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও নাভানা গ্রুপের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।