প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেস্ট বাই’-এর ১০০তম আউটলেট চালু করেছে দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল। সম্প্রতি রাজধানীর উত্তরার ১৪ নম্বর গাউসুল আজম অ্যাভিনিউয়ে এ আউটলেটের উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহ্তাবউদ্দিন আহমেদ, আরএফএলের পরিচালক আর এন পল, বেস্ট বাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, বিপণন কর্মকর্তা মেহেদী হাসানসহ স্থানীয় গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি