'ব্ল্যাক ফ্রাইডে' উৎসব আয়োজন করছে কেইমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ক্রেতাদের বিশেষ ছাড় দিতে যুক্তরাষ্ট্রের মতো ‘ব্ল্যাক ফ্রাইডে’ উৎসবের আয়োজন করেছে অনলাইন মার্কেটপ্লেস কেইমু ডট কম। আজ শুক্রবার দিনব্যাপী এ উৎসবে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে ক্রেতারা কেইমু থেকে পণ্য কিনতে পারবেন। কেইমু বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেইমু ডট কম ডট বিডির কান্ট্রি ম্যানেজার কাজী জুলকারনাইন বলেন, ‘বাংলাদেশে সর্বপ্রথম ব্ল্যাক ফ্রাইডে নিয়ে এসেছে কেইমু। এই অফারে ক্রেতাদের কথা মাথায় রেখেই ব্ল্যাক ফ্রাইডের অফার সাজানো হয়েছে।
বিশ্বজুড়ে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে পালিত হলেও দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় আজ এ দিবসটি পালন করছে কেইমু। বিশেষ এ দিনটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা।
এই দিনে মাত্র ৫০ টাকায় ঘড়ি, ৬০ টাকায় মেমোরি কার্ড ও মাউস কেনা যাবে। মাত্র ১৮০ টাকায় মিলবে এমপিথ্রি প্লেয়ার আর হেডফোন কেনা যাবে ৯৯ টাকায়।