'ভ্যালু ফর মানি' অফার এয়ারটেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টেলিকম অপারেটর কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য এনেছে ‘ভ্যালু ফর মানি’ মোবাইল ডেটা প্ল্যান। এয়ারটেলের প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকেরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানায়, এই সেবার মাধ্যমে এয়ারটেলের ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকেরা সাশ্রয়ী দামে আরও বেশি স্পিড, মেয়াদ ও বাড়তি ডেটা পাবেন। গ্রাহকেরা এখন এক মাস মেয়াদে ১ জিবি ও ২ জিবি ডেটা পাবেন ১৯৯ টাকা ও ৩৫০ টাকায়। ডেটা প্যাক টুজি ও থ্রিজিতেও ব্যবহার করা যাবে। অবিরাম ফেসবুক ব্যবহারকারীরা ১২০ এমবি ফেসবুক প্যাক ব্যবহার করতে পারবেন মাত্র ১০ টাকায়, ৩ দিনের মেয়াদসহ। স্পিড লিমিট না থাকায় এয়ারটেলের গ্রাহকেরা সর্বোচ্চ গতি পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

যে কোনো এয়ারটেল থ্রিজি প্ল্যান ইউএসএসডি অথবা এসএমএসের মাধ্যমে কেনার সঙ্গে সঙ্গে এয়ারটেল থ্রিজি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। *১২১*৫৫৫# ডায়াল করে রিচার্জ প্যাক সমপর্কে জানা যাবে ও *১২১*৭# ডায়াল করে অন্য ডেটা প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।