'মাতৃভাষা ছড়িয়ে দাও...ভালোবাসায় ভরিয়ে দাও' কোকা-কোলার নতুন ক্যাম্পেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোকা-কোলা নতুন একটি ক্যাম্পেইন চালু করছে, যার স্লোগান হচ্ছে ‘মাতৃভাষা ছড়িয়ে দাও, ভালোবাসায় ভরিয়ে দাও’। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে কোকা-কোলা আগামী ২৬ মার্চ পর্যন্ত বাংলা ভাষায় সবচেয়ে মধুর সাতটি ডাক তাদের বোতলের গায়ে তুলে ধরবে। পাশাপাশি কোকা-কোলার লাখো ভোক্তার জন্য থাকছে অটোমেটেড টেক্সটের মাধ্যমে কুইজে অংশ নেওয়ার সুযোগ। এতে ১৫০ জন সৌভাগ্যবান বিজয়ী তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে নৈশভোজের আকর্ষণীয় সুযোগ পাবেন। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে কোকা-কোলা বাংলাদেশ। বিজ্ঞপ্তি