'রবি-এলজি, আগে ফোন পরে পেমেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি গ্রাহকদের জন্য রবি এবং বাটারফ্লাই নিয়ে এসেছে ‘রবি-এলজি, আগে ফোন পরে পেমেন্ট’ শীর্ষক দারুণ অফার। এই অফার অনুসারে রবির গ্রাহকেরা ক্রেডিট কার্ড ছাড়াই সর্বোচ্চ ১২ মাসের সহজ কিস্তিতে এলজি কে সেভেন, কে টেন, ক্লাস এবং জি ফাইভ—এই চারটি মোবাইল ফোন কেনার সুযোগ পাবেন। গত বুধবার রাজধানীতে রবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এবং এলজি ইলেকট্রনিকসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম এ মান্নান, রবির ম্যানেজিং ডিরেক্টর সুপুন বীরসিংহে প্রমুখ। বিজ্ঞপ্তি।