'রোজা ও ঈদের কারণে জুনে মূল্যস্ফীতি বাড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা ও ঈদের কারণে চলতি জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। তবে তা উল্লেখযোগ্য হবে না। রোজায় জিনিসপত্রের দাম তেমন বাড়েনি।

আজ সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মাসওয়ারি ভিত্তিতে মে মাসে ৫ দশমিক ৪৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। গত এপ্রিল মাসে এ হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী জানান, গত ১০ বছরের মধ্যে এক মাসের হিসাবে মে মাসেই সবচেয়ে কম মূল্যস্ফীতি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যদি না বাড়ত, তবে মূল্যস্ফীতি আরও কমত।