প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি যাত্রা শুরু করেছে লেইজার বাংলাদেশের তৃতীয় প্রকল্প ‘লেইজার মেরিনা স্পোর্টস ভিলেজ’। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। রেলপথ, নদীপথ এবং সড়কপথে সংযুক্ত গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে এই প্রকল্প। প্রথম কিস্তি জমা দিয়েই ক্রেতারা জমির পজেশন পাবেন। এককালীন মূল্য পরিশোধ করে জমির রেজিস্ট্রেশন নিতে পারবেন। ক্রেতারা বিভিন্ন খেলাধুলার সুবিধা নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেইজার বাংলাদেশের চেয়ারম্যান ওমর সাদাত, ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ, সহযোগী ব্যবস্থাপনা পরিচালক কাদের নেওয়াজ, চিফ অপারেটিং অফিসার আয়েশা সিদ্দিকা ও হেড অব ইঞ্জিনিয়ারিং মো. মাহমুদুন নবী। বিজ্ঞপ্তি।