'শার্পনার-২০১৭' বিজয়ী মাত্রার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাডভারটাইজিং অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং দ্য ঢাকা অ্যাডভারটাইজিং ক্লাবের যৌথ উদ্যোগে দেশে বিজ্ঞাপন পেশায় কর্মরত অনূর্ধ্ব ২৮ বছর বয়সী তরুণ পেশাজীবীদের জন্য প্রতিবারের মতো এ বছরও অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রিয়েটিভ আইডিয়েশন ওয়ার্কশপ ‘শার্পনার-২০১৭’। প্রতিযোগিতায় বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে দুজন করে মোট সাতটি দল অংশ নেয়। এতে বিজয়ী দল মাত্রা এজেন্সির তাসকিন আনহা ও অনামিকা খান আগামী মার্চে থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠেয় ১৯তম এশিয়া-প্যাসিফিক অ্যাডভারটাইজিং ফেস্টিভালের (এপি অ্যাডফেস্ট) ইয়াং লোটাস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভারটাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রামেন্দু মজুমদার। বিজ্ঞপ্তি