'সতর্ক ও বিনিয়োগ বান্ধব' মুদ্রানীতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ছবি: বিজ্ঞপ্তি
২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ছবি: বিজ্ঞপ্তি

গত বছরের মতো এবারও ‘সতর্ক ও বিনিয়োগ বান্ধব’ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আতিউর রহমান।

আগামী বছরের জুন পর্যন্ত ১৫ দশমিক ৫ শতাংশ হারে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরে এই মুদ্রানীতি ঘোষণা হয়েছে। তবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত এ প্রবৃদ্ধি ১৪ শতাংশ ধরা হয়েছে।

মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর বলেন, এবারের মুদ্রানীতির ভঙ্গিটি হবে বিগত ষাণ্মাসিকের মুদ্রানীতির মতো সতর্ক ও বিনিয়োগ বান্ধব।

আতিউর রহমান আরও বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ মুদ্রা ও ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি প্রক্ষেপিত হয়েছে যথাক্রমে ১৫ দশমিক ৫ ও ১৬ শতাংশ।


মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মোহা. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামানসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।