'সবুজ' রক্ষায় কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব পণ্য নিশ্চিত করতে সারচার্জ বসানো হয়েছে। কোনো প্রতিষ্ঠানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বা ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) না থাকলে ওই কোম্পানির উৎপাদিত সব পণ্যের মূল্যের ওপর ১ শতাংশ হারে সুরক্ষা সারচার্জ বা িগ্রন ট্যাক্স বসানোর প্রস্তাব করা হয়েছে।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন ডাইং কারখানার মালিক এক কোটি টাকার রং করা কাপড় বিক্রি করতে চান। তাঁর কারখানায় শিল্পবর্জ্য শোধনাগার নেই। তাঁর উৎপাদিত পণ্যের মূল্য এক কোটি টাকা। আর সেই মূল্যের ১ শতাংশ হিসাবে এক লাখ টাকা সারচার্জ দিতে হবে। তবে এই সারচার্জের অর্থ কারখানার মালিক না দিয়ে তা ক্রেতার ওপর চাপাতে পারেন। তবে যেসব শিল্পকারখানায় শিল্পবর্জ্য শোধনাগার আছে, সেই শিল্পমালিক একই গুণগত মান ও পরিমাণের পণ্য এক কোটি টাকায় বিক্রি করতে পারবেন। ওই মালিকের ওপর সারচার্জ আরোপ হবে না।