'সালিসকে হ্যাঁ বলুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের বাইরে ব্যবসাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বব্যাপী বিভিন্ন বিকল্প পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। এর মধ্যে আরবিট্রেশন বা সালিস পদ্ধতি অন্যতম। দেশের ব্যবসা-বিনিয়োগের স্বার্থে সালিস পদ্ধতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত প্রশিকক্ষ প্রশিক্ষণবিষয়ক সংলাপে গতকাল শনিবার এই আহ্বান জানানো হয়। ওয়াশিংটন ডিসিভিত্তিক ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের (আইএলআই) সঙ্গে যৌথভাবে আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিয়াক। এর মাধ্যমে দেশে একটি প্রশিক্ষিত সালিস বা আরবিট্রেশন পেশাজীবী গোষ্ঠী গড়ে তোলা হবে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিয়াকের সংলাপে ২৪ জন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে পাঁচজন ‘সালিশকে হ্যাঁ বলুন’ শিরোনামের আওতায় পাঁচটি নির্বাচিত বিষয়ে উপস্থাপনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী সূচনা বক্তব্য দেন। সংলাপ সঞ্চালনা করেন ড. কামাল হোসেন। বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংলাপ অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মো. তোফাজ্জুল ইসলাম, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, প্রকাশক মহিউদ্দীন আহমেদসহ অন্যরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।