প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্ক্র্যাচ করি, বিদেশ ঘুরি’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো এর সফল সমাপ্তি ঘটেছে। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিওও শাহ মাসুদ ইমাম। পোলার আইসক্রিম তার অগ্রযাত্রার অন্যতম অংশীদার বিক্রেতাদের সঙ্গে নিয়ে দেশব্যাপী আয়োজন করেছিল নিশ্চিত উপহারে ভরপুর ‘স্ক্র্যাচ করি, বিদেশ ঘুরি-সিজন ২’ অফারের। এই অফারে একই সঙ্গে ১৫০০ টাকার আইসক্রিম কিনে দোকানিরা পেয়েছেন একটি স্ক্র্যাচ কার্ড। আর কার্ড স্ক্র্যাচ করে ভাগ্যবান দোকানিরা পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার, যার মধ্যে ছিল বিদেশভ্রমণ, ডিপ ফ্রিজ, এলইডি টিভি ও মোটরসাইকেল এবং সব দোকানিই উপভোগ করেছেন নিশ্চিত উপহার। বিজ্ঞপ্তি