আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখ

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘প্রজেক্ট ম্যানেজার, ডিজিটাইজেশন’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, ডিজিটাইজেশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি (আইটি)/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ পরিসংখ্যান/ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট সনদ ও ফুড ফার্টিফিকেশন, প্রাইভেট সেক্টর, নিউট্রিশন অ্যান্ড হেলথে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, পিপিটি, এক্সেল, কিউআর কোড/ মোবাইল ফোন অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে। আন্তর্জাতিক বা সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।  

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়তে পারে)
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
বেতন: বছরে ১২,৯৮,৮৬০-১৪,৮৫,৬৪০ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)
সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন কিশোর–কিশোরীদের পুষ্টি নিয়ে কাজ করে।
ছবি: দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইট

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২২