সিপিডিতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গবেষণা সংস্থাটি রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ) ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: অর্থনীতি বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.৬০ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, জার্নালে প্রকাশনা বা সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা থাকলে সিজিপিএ শিথিলযোগ্য।
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে আকর্ষণীয় বেতন
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: অর্থনীতি বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.৬০ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, জার্নালে প্রকাশনা বা সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা থাকলে সিজিপিএ শিথিলযোগ্য।
বেতন: মাসিক বেতন ৩০ হাজার টাকা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। ভালো দক্ষতা দেখালে স্থায়ী করা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সিভিসহ ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: [email protected]
আবেদনের শেষ সময়: ২ জানুয়ারি ২০২২।
আবেদন করার আগে দুই পদের নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এই লিংক থেকে জেনে নিতে হবে।