ইন্টারটেক বাংলাদেশে চাকরির সুযোগ
আন্তর্জাতিক পরিদর্শন ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইন্টারটেক বাংলাদেশ।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন।
চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
কর্মস্থল: গাজীপুর।
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি। কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ইন্সপেকশনে অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: টেক্সটাইল খাতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রধান দায়িত্বসমূহ
গ্রাহকের অভিযোগ, মানের সমস্যা ও পরিদর্শন সম্পর্কিত বিরোধ স্বাধীনভাবে তদন্ত ও সমাধান করা। টেক্সটাইল, অ্যাপারেল ও ফুটওয়্যার সামগ্রীর পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা। আইএসও/আইইসি ১৭০২০ নির্দেশিকা এবং কোম্পানির মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। পরিদর্শন কর্মীদের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ দেওয়া এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ করা। অভ্যন্তরীণ অডিট ও অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্টে অংশ নেওয়া।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ০৩ অক্টোবর ২০২৬